এডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসক হওয়ার আগেই নারায়ণগঞ্জের প্রতিটি মহল্লা সম্পর্কে আমি জানি।
শনিবার (৭ মার্চ) শহরের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলনের ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সবচেয়ে অবহেলিত জেলা। জাতীয় আয়ের বড় অংশ এই জেলা থেকে আসলেও আজ এই জেলা অত্যন্ত নিগৃহীত। নারায়ণগঞ্জ উন্নয়ন বঞ্চিত।
তিনি আরও বলেন, শীতলক্ষ্যা নদী আমাদের শহরকে দুই ভাগে ভাগ করেছে। আজকে ঘাটগুলোতে গেলে সকাল বিকেল মানুষ যেভাবে যাতায়াত করে এটা দুঃখজনক। আমি মন্ত্রী সাহেবের কাছে আবেদন করবো নারায়ণগঞ্জবাসী যেন এর সমাধান পায়।
যেসকল প্রকল্প তার মন্ত্রণালয়ে যাবে আমাদের মন্ত্রী নারায়ণগঞ্জের প্রকল্পগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এটাই আমাদের প্রত্যাশা।

