ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ কেজি ২শ গ্রাম গাঁজা সহ চারজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চনপাড়া এলাকার সিরাজের ছেলে জ্যোতি (২৩), বরকত উল্লাহর ছেলে তানজিল (২৬), মৃত গিয়াসউদ্দিনের ছেলে মোঃ তপন (২৯), বরগুনা জেলার মোঃ ইব্রাহীম (২৮)।
এর আগে গত রাতে চনপাড়ার কায়েতপাড়া এলাকার ২ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। এসময় পলাতক মোঃ ইমন মিয়া (২৫), মোঃ আসমা (৪২), মোসাঃ কয়লা (৪৫), মোঃ নিয়াজ (৫০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

