ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিবের দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কালাম।
এসময় তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে জনাব আবুল কাউছার আশাকে আমার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
তিনি আরও বলেন, আশা আমার পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা প্রদান করবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং আমার নির্দেশক্রমে বলবৎ থাকবে। আমি আশা করি, তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

