রোববার, ০৮ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৭, ৭ মার্চ ২০২৬

ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার মৃত আলম চাঁন মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী রানা ওরফে মধু রানা (৫০) ও ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পশ্চিম হাজীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে অপর মাদক ব্যবসায়ী ফয়সাল (৩০)। এ ব্যাপারে  বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১১(৩)২৬ ও ১২(৩)২৫। ধৃতদের শনিবার ( ৭ মার্চ) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৬ মার্চ) বিকেলে বন্দর থানার দড়িসোনাকান্দাস্থ শহরবানু রিক্সার গ্যারেজের সামনে ও শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ৪টায় একই থানার মদনগঞ্জ শান্তিনগর বালুর মাঠ পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে  বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দড়িসোনাকান্দাস্থ শহরবানু রিক্সার গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ছাড়াও অপর এসআই জামালসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে  শনিবার দিবাগত রাত ৪টায় মদনগঞ্জ শান্তিনগর বালুর মাঠে অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রানা ওরফে মধু রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।