ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োগকৃত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি চেয়ে সিনিয়র সচিব বরাবর আবেদন করেছেন। দাখিলকৃত আবেদনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে কমিশন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

