শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধানের শীষে ভোট চেয়ে খোরশেদের পক্ষে রানা মুন্সির মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষে ভোট চেয়ে খোরশেদের পক্ষে রানা মুন্সির মিছিল

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদের পক্ষে যুবদল নেতা রানা মুন্সির নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের জন্য ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডে এই মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি মাসদাইর পতেঙ্গার মোড় থেকে শুরু হয়ে গুদারা ঘাট, মাসদাইর বাজার, শেরেবাংলা রোড হয়ে পুরো ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রানা মুন্সি বলেন, আমরা গণ মিছিল নিয়ে যেখানেই গিয়েছি সর্বত্র ধানের শীষের জোয়ার লক্ষ্য করা গেছে। সাধারণ ভোটাররা ধানের শীষে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। সকলের কাছে অনুরোধ আগামী ১২ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ মার্কায় দিয়ে আসবেন। 

এসময় রানা মুন্সির সাথে কয়েকশ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।