রোববার, ০৮ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৮, ৭ মার্চ ২০২৬

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ২

ফাইল ছবি

বন্দরে পৃথক সিআর মামলার ওয়ারেন্টভূক্ত এক নারীসহ ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার জাকির হোসেন ওরফে মোঃ আলী মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাহজাদি ইয়াসমিন (৪৮) ও বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার ইব্রাহিম সরদারের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শ্যামল (৩৬)। ধৃতদের শনিবার (৭ মার্চ) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৬ মার্চ) রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।