সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা গণ-অভ্যুত্থানে একসাথে রাজপথে ছিলাম। নারায়ণগঞ্জে গণসংহতি ও ছাত্র ফেডারেশন একসাথে মাঠে ছিল। ঢাকায়ও আমরা দেখেছি আন্দোলনে তারা সক্রিয় ছিল।
শনিবার (৭ মার্চ) গণসংহতি আন্দোলনের ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, গণসংহতি আন্দোলন সবসময় সংস্কারের পক্ষে ছিল। এ ব্যাপারে তারা সোচ্চার। আমরা আশা করি ঐক্যবদ্ধ ভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বো। নারায়ণগঞ্জকেও আমরা ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে সুন্দর নারায়ণগঞ্জ গড়বো।

