ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদ সবার জীবনে বয়ে আনবে শান্তি, স্বস্তি ও সমৃদ্ধি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় আবুল কালাম বলেন, এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আত্মসংযম, ধৈর্য ও ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত হওয়া উচিত। ঈদ কেবল আনন্দের নয়, এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারেরও উপলক্ষ।
তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সবার অংশগ্রহণে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এসময় আবুল কালাম নিজের ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।

