ফাইল ছবি
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি জেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় দিপু ভূঁইয়া বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের সামনে নিয়ে আসে আনন্দ, সংযম ও আত্মশুদ্ধির বার্তা। এই দিনটি কেবল উৎসবের নয়, বরং পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারেরও একটি বিশেষ উপলক্ষ। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের ঘরে পৌঁছে যাবে এবং সমাজে বৈষম্য ও হিংসা বিদ্বেষ দূর হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসীর ঐক্য ও সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের। সেই ঐতিহ্য বজায় রেখে সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করাবো। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো।
এ সময় দিপু ভূঁইয়া বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া চান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করেন তিনি।

