মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

|

চৈত্র ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৮, ১৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খোরশেদ

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদকে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অন্যতম উপলক্ষ হিসেবে উল্লেখ করেন।

খোরশেদ বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

ঈদের দিন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান খোরশেদ।

এসময় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে নিজের পরিবারের জন্য দোয়া চান খোরশেদ।