মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

|

চৈত্র ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা নাসিক প্রশাসক সাখাওয়াতের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৫, ১৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা নাসিক প্রশাসক সাখাওয়াতের

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদকে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করার উপলক্ষ হিসেবে উল্লেখ করেন।

শুভেচ্ছা বার্তায় সাখাওয়াত হোসেন খান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে ঈদুল ফিতর বয়ে আনে আনন্দ ও আত্মশুদ্ধির বার্তা। এই দিনটি শুধু উৎসবের নয়, বরং আত্মসংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা বাস্তব জীবনে ধারণ করারও সময়। তিনি আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

এসময় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ, শ্রমজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, তরুণ-তরুণীসহ সব নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন সাখাওয়াত।

একই সঙ্গে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সাখাওয়াত।