ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, দীর্ঘ এক মাস রোজা পালনের মাধ্যমে যে সংযম ও ত্যাগের শিক্ষা অর্জিত হয়, ঈদের দিন তা আনন্দে রূপ নেয়। তবে এই আনন্দের মূল তাৎপর্য হলো একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করা।
ঈদুল ফিতর মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন রাজীব।
তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন পাশাপাশি ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

