ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন কাঞ্চন পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন বাদশা।
শনিবার (৬ জুন) এক শুভেচ্ছা বার্তায় তিনি এমপি দিপু ভূঁইয়াকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাখাওয়াত হোসেন বাদশা বলেন, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু দীর্ঘদিন ধরে রূপগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক তাকে জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

