শনিবার, ০৬ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আইভী মুক্তি আইনের প্রক্রিয়ায় : আশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৩, ৬ জুন ২০২৬

আইভী মুক্তি আইনের প্রক্রিয়ায় : আশা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি আইনের একটি প্রক্রিয়া। কেউ তো সারাজীবন জেলে থাকবে না। কোন কোন প্রক্রিয়া কারাবরণ হবে আবার মুক্তি পাবে। এটা আমাদের সাথে হয়েছে- চার কারাগারে ছিলাম আবার মুক্তিও পেয়ে ছিলাম। এটা স্বাভাবিক প্রক্রিয়া ও আইনগত প্রক্রিয়া, এটাকে বাধাঁগ্রস্থ করা যাবে না। বাধা গ্রস্থ করা হলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্যে করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

শনিবার বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

আশা আরও বলেন, বিচার বিভাগ উপর কারো প্রভাব নেই প্রমাণ করে তার মুক্তিতে। দ্বিতীয় কথা হলো কে নেতৃত্বে আসবে না আসবে এটা সম্পূর্ণ আল্লাহ দান। আল্লাহ যাকে নসিবে রেখে তাকে নেতৃত্বে দিবে। বাংলাদেশে যেভাবে জুলুম হয়ে সে দল যদি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা না করে পূর্ণরায় রাজনীতি এটা পরে জানা যাবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক সরকার।