সোমবার, ০৮ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মামলা করায় বারী ভুঁইয়ার আঁতে ঘা লেগেছে: আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২১, ৮ জুন ২০২৬

মামলা করায় বারী ভুঁইয়ার আঁতে ঘা লেগেছে: আল আমিন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, ‘ আমাদের কথা স্পষ্ট। বিএনপির লোকজনের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাদের স্বার্থে আঘাত লেগেছে। যেমন ফুটপাতের হকারের থেকে চাঁদাবাজি, পরিবহন থেকে চাঁদাবাজি, বিসিকে ঝুট সন্ত্রাস, বারী ভুঁইয়ার নিজ এলাকায় তার ছত্রছায়ায় চাঁদাবাজী, ঝুট নিয়ে বিরোধী গোলাগুলি, বিএনপির লোকজনের দ্বারা আওয়ামী লীগ পুনর্বাসন করায় আমাদের নেতাকর্মীরা এসবের প্রতিবাদ জানিয়েছে। জবাবে তারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে।

সোমবার (৮ জুন) ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূঁইয়ার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে একথা বলেন তিনি।

মামলার বিষয়ে বলেন, কিছুদিন আগে বারী ভুঁইয়ার ছত্রছায়ায় ৭ নাম্বার ওয়ার্ডে কয়েকজন চাঁদাবাজি করছিলো। ছাত্রশক্তির ছেলেরা এর বাঁধা দেয়ায় তাদের মারধর করা হয়েছে। সেই ঘটনায় মামলা দায়ের করায় বারী ভুঁইয়ার আঁতে ঘা লেগেছে। এজন্য সে মিথ্যাচার করছে। আমরা প্রকাশ্যেই বলে আসছি আমাদের কোন নেতাকর্মীর সাথে সন্ত্রাস, চাঁদাবাজির সম্পৃক্ততা নেই। কোন ধরনের ঝুট সন্ত্রাস বা ব্যবসায়ীর কাছ থেকে জোড় জবরদস্তিমূলক আচরণের নজির আমাদের নেতাকর্মীদের নেই। যদি কারও বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে এবং প্রমান থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। যদিও আজ পর্যন্ত সেই প্রমান কেউ দিতে পারেনি।

তদবিরের প্রশ্নে বলেন, আমার দ্বারা কারও কাছে তদবিরের তো প্রশ্নই আসে না। তারা নিজেরাই এই কাজ করে, তারা নিজেরা ঝুট সন্ত্রাস করে, নিজেরা গোলাগুলি করে, ব্যবসায়ীদের হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজি করে, ফুটপাতের হকারদের থেকে চাঁদাবাজি করে। এনসিপির নেতাকর্মীরা এর প্রতিবাদ জানানোর কারনে তাদের এখন গায়ে লাগছে। তারা ঠিকভাবে অপকর্ম করতে পারছে না দেখে পাগলের মত আবোল তাবোল বলা শুরু করেছে। এই ধরণের কথার প্রতিউত্তর আর কি দিব?

এনসিপির দিকে অভিযোগ তোলার আগে নিজেদেরকে আয়নায় দেখার পরামর্শ দিয়ে বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট, কোন ধরণের অন্যায় বা এই ধরণের কাজের সাথে আমার ও আমার নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই। উনি পারলে স্পেসিফিক ভাবে বলুক কোথায় এনসিপির পরিচয়ে তদবির হয়েছে? যদিও উনাদের কর্মকান্ডের বিষয়ে নতুন করে প্রমানের প্রয়োজন পরে না। তাদের লোকজন বিসিকে প্রভাব বিস্তার করছে। নিজেদের মধ্যে গোলাগুলি করছে। এসব ঘটনা প্রতিনিয়ত পত্র পত্রিকায় আসছে। এসব কাল্পনীক অভিযোগ করার আগে তাদের উচিৎ আয়নায় নিজেদের দেখা।’