রোববার, ০৭ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শব্দ দূষণ রোধে নারায়ণগঞ্জে অভিযান, ৪ যানবাহনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২১, ৭ জুন ২০২৬

শব্দ দূষণ রোধে নারায়ণগঞ্জে অভিযান, ৪ যানবাহনকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দ দূষণের দায়ে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় এবং চারটি উচ্চশব্দের হর্ন জব্দ করা হয়।

রবিবার (৭ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় যানবাহনগুলো থেকে ব্যবহৃত চারটি অবৈধ ও উচ্চশব্দের হর্ন জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন জানান, নগর এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে অনুমোদনহীন হাইড্রোলিক ও এয়ার হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এসময় অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা  অংশ নেন।