রোববার, ০৭ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৫, ৭ জুন ২০২৬

না.গঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

জেলা পুলিশের মাস্টার প্যারেড

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৭ জুন) দিনব্যাপী জেলা পুলিশ লাইন্সে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৭টায় জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য প্যারেডে অংশগ্রহণ করেন।

পরে সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জরা পুলিশ সদস্যদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার এসব বিষয়ে আলোচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় দায়িত্ব পালন ও পেশাগত দক্ষতায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সোনারগাঁও থানার এসআই শিকদার হারুন রশিদ। শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পান ফতুল্লা থানার এএসআই আব্দুল হামিদ খান।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে যৌথভাবে সম্মাননা পান গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোখলেছুর রহমান এবং মো. হুমায়ুন কবির। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে পুরস্কৃত হন এসআই এস এম আব্দুল আজিজ।

এছাড়া ক্লুলেস মামলা উদঘাটনে বিশেষ অবদানের জন্য সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম সারোয়ার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল হক এবং সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা বিশেষ শাখার ডিআইও মোহাম্মদ সোহেল রানা, এএসআই মো. দেলোয়ার হোসেন, ওয়াচার কনস্টেবল তায়িন আহমেদ, মো. মোখলেছুর রহমান ও মাসুম রানা, আড়াইহাজার থানার এএসআই (নিরস্ত্র) মো. মামুনুর রশিদ এবং অপরাধ শাখার কনস্টেবল মো. শফিকুল ইসলামকেও পুরস্কৃত করা হয়।

এরপর দুপুর ১২টায় জেলা পুলিশ লাইন্সে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মে ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি, তদন্ত কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, মামলার দ্রুত নিষ্পত্তি এবং জনগণকে আরও উন্নত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।