তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন টিপু
দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন টিপু।
এসময় তিনি ব্যক্তিগত ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন টিপু। ছবির সঙ্গে দেওয়া স্ট্যাটাসে তিনি তারেক রহমানকে নিজের রাজনৈতিক অভিভাবক এবং দীর্ঘদিনের আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
টিপু লিখেছেন, আমার দীর্ঘ দিনের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক, রাজনৈতিক অভিভাবক এবং বাংলাদেশের কর্ণধার, যিনি নেতাকর্মীদের আপন করে নিতে পারেন ও আস্থার শেষ ভরসা— বিএনপির চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।

