সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ জেলা এলডিপির সাধারণ সম্পাদকের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা এলডিপির সাধারণ সম্পাদকের পদত্যাগ

ফাইল ছবি

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মোঃ সুমন দেওয়ান। ব্যবসায়িক জটিলতা ও আর্থিক চাপের কারণ উল্লেখ করে গত (১২ সেপ্টেম্বর) দলের চেয়ারম্যান ড. কর্নেল অলী আহমেদ বীর বিক্রমের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

চিঠিতে সুমন দেওয়ান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে যুক্ত থেকে সততা ও নিষ্ঠার সাথে নারায়ণগঞ্জ জেলা এলডিপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সাম্প্রতিক পরিচালনাগত জটিলতা ও আর্থিক চাপের কারণে ব্যবসা পুনর্গঠনে পূর্ণাঙ্গ সময় দেওয়ার প্রয়োজন দেখা দেওয়ায় দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

এই পরিস্থিতিতে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং দলীয় সভাপতির কাছে পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।

সুমন দেওয়ান বলেন, আমি ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছি। রাজনীতি করতে গিয়ে ব্যবসা বানিজ্যসহ বিভিন্ন জায়গায় পিছিয়ে পরেছি, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। তবে আপাতত অন্য কোনো দলে যোগ দেয়ার পরিকল্পনা নেই।