রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে জামদানি বুনন প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে জামদানি বুনন প্রশিক্ষণের উদ্বোধন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী জামদানি শিল্পের বিকাশ ও নতুন কারিগর তৈরির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের 'জামদানি বুনন প্রশিক্ষণ' ১ম কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

​রবিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৩টায় রূপগঞ্জের তারাবস্থিত বিসিক জামদানি শিল্পনগরী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বুনন প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর উদ্যোগে এবং বিসিক জেলা কার্যালয় নারায়ণগঞ্জ ও উন্নয়ন বিভাগ বিসিক ঢাকার যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বিসিক-এর চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিল এবং পাওয়ারলুম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSTMPIA) এর প্রেসিডেন্ট আলহাজ্ব গোলাম ফারুক খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিক-এর যুগ্মসচিব ও পরিকল্পনা ও সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা জনাব কাজী নজরুল ইসলাম, বিসিক ঢাকার মহাব্যবস্থাপক জনাব জেসমিন নাহার এবং বিসিক ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জনাব মানছুরুল করিম।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো: জসিম উদ্দিন।

​বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে টিকিয়ে রাখা এবং বিশ্ববাজারে এর গুণগত মান বজায় রাখতে দক্ষ কারিগর তৈরির কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ নতুনদের কর্মসংস্থান সৃষ্টি ও জামদানি শিল্পের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।