সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা, মশা নিধনের স্প্রে ও লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৪, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা, মশা নিধনের স্প্রে ও লিফলেট বিতরণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা , লিফলেট বিতরণ, মশার প্রজনন স্থল ধ্বংস ও মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা মফিকুল ইসলাম খাঁন, সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, 'ডেঙ্গু থেকে বাঁচতে হলে' মশার প্রজনন স্থল ধ্বংস করা, মশা নিধনের ওষুধ স্প্রে করা, ঘুমানোর আগে মশারী টানিয়ে কিংবা কয়েল ব্যবহার করা, হাত-পা ঢেকে থাকে এমন জামা পরিধান করতে হবে। আর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গেলে দ্রুত চিকিৎসা সেবা নেয়ার পরামর্শ দেন বক্তারা।