কাউছার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কাউছার (৩২) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ১(১৬) উপধারায় কাউছারকে এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত কাউছার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইমরান।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। আদালতের মাধ্যমে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।

