রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাখাওয়াত সেন্টু মুকুল জাকির খান এক মঞ্চে

স্টাফ করেসপনডেন্ট

প্রকাশিত: ১৯:২৮, ৫ সেপ্টেম্বর ২০২৬

সাখাওয়াত সেন্টু মুকুল জাকির খান এক মঞ্চে

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়ে এক মঞ্চে বসতে যাচ্ছেন আলোচিত আতাউর রহমান মুকুল ও জাকির খান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু ও প্রবীণ নেতা এম এ মজিদ সহ অন্যান্যরা।

জানা গেছে, ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ নগর পৌর পাঠাগার মিলনায়তনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আয়োজনে ‘বিএনপির গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ’ আলোচনা সভা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি থাকবেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূণ কবির, যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও সিনিয়র সহ-সভাপতি এম এ মজিদ, সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির প্রমুখ।