শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ১৮৩ বোতল স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১২, ১২ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ১৮৩ বোতল স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৮৩ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য স্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশি প্রেস বিজ্ঞপ্তিতে উদ্ধার করা বোতলের সংখ্যা এক জায়গায় ১৮৩ এবং অন্য জায়গায় ১৮৪ উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার মৃত কুতব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৫৫), বর্তমানে বরাব এলাকায় মানিকের বাড়ির ভাড়াটিয়া এবং চাঁদপুরের মতলব থানার কলাকান্দা এলাকার তাজুল ইসলামের ছেলে রাসেল (৩৫), বর্তমানে বরাব এলাকায় বাতেনের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে বরাব এলাকা থেকে বিল্লাল হোসেন ও রাসেলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ এসকাফ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিন জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।