শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০১, ১১ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দশ পাইপ মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আর জে প্রোডাক্টস কয়েল ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই আদমজী ইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কারখানাটির তৈরি কয়েল, কয়েল তৈরির কাঁচামাল, ডায়ার রুম, জালি ও জ্বালানি কাঠসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, অতিরিক্ত তাপ বা ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের তৎপরতায় আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।