রোববার, ০৮ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সরকার একা নয়, আমরা জনপ্রতিনিধিরাও দায়ী: কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৪, ৭ মার্চ ২০২৬

সরকার একা নয়, আমরা জনপ্রতিনিধিরাও দায়ী: কালাম

এডভোকেট আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী শহর। জাতীয় উন্নয়নে এ শহরের যে অবদান সে তুলনায় নারায়ণগঞ্জ উন্নয়ন বঞ্চিত। আমি এর জন্য সরকারকে একা দায়ী করবো না। আমরা জনপ্রতিনিধিরাও দায়ী।

শনিবার (৭ মার্চ) শহরের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলনের ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা আমাদের প্রাপ্য আদায় করতে না পারলে আমরাও দায়ী থাকবো। মন্ত্রী মহোদয়কে বলবো আগামী দিনে আপনার সাথে আমার দেখা হবে। ব্যাক্তি স্বার্থ নয়, নগরবাসীর চাহিদা আছে। আপনি আপনার ক্ষমতার সৎ ব্যাবহার করে আমাদের উন্নয়নের ব্যাবস্থা করবেন।