ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের এমপি অ্যাডভোকেট আবুল কালামের ৭৫ তম জন্মবার্ষিকীকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার কমিটির নেতৃবৃন্দরা।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার ইফতার মাহফিলে এমপি আবুল কালামকে ফুলের শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ সহ নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি তাপস সাহা, মাহমুদুর রহমান কচি, হাবিবুর রহমান শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, কে এইচ মিলন, সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, বর্তমান সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক কাইয়ূম খান, সাংগঠনিক সম্পাদক বিশাল আহম্মেদ, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য দিনার মাহমুদ।
৭৫ এ পা রাখলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক সাংসদ মরহুম জালাল হাজীর দ্বিতীয় পুত্র। বাবার মৃত্যুর পর নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে যার রাজনীতিতে আসা। রাজনৈতিক জীবন থেকে শুরু করে পরবর্তী সময় ৩ বার নির্বাচিত হওয়া সাংসদ আবুল কালাম সকলের কাছে পরিচিত ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে। মরহুম জালাল হাজীর সংসার জীবনে ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে আবুল কালাম দ্বিতীয় পুত্র। ব্যক্তিগত জীবনে আবুল কালাম এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
ছেলে আবুল কাউছার আশা দাদা মরহুম জালাল হাজী ও বাবা আবুল কালামের মত নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান পাকাপোক্ত করতে সক্ষম হয়েছেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে। আর তার ছোট বোন বাধন আইনী পেশায় নিজেকে জড়িয়ে রেখেছেন।

