ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে রাজনৈতিক সহকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অ্যাডভোকেট আবুল কালাম দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি চারবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় উন্নয়ন, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
জন্মদিন উপলক্ষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবুল কালাম দেশবাসী ও নির্বাচনী এলাকার মানুষের কাছে নিজের জন্য এবং তার পরিবারের জন্য দোয়া কামনা করেছেন। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি।

