বুধবার, ১১ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা একটা পরিবার হিসেবে থাকতে চাই : কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৬, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৪০, ১১ মার্চ ২০২৬

আমরা একটা পরিবার হিসেবে থাকতে চাই : কালাম

এডভোকেট আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমি অনুরোধ করবো আপনারা জনগণের মুখপাত্র আমরা জনগণের সেবক। এর মধ্যবর্তী হল আমাদের কর্মদক্ষতা। এ জায়গাটায় আমরা স্বচ্ছ থাকলে নগরবাসী উপকৃত হবে। আমাদের মধ্যে বিভেদ হলে কাজের ক্ষতি হবে। আমরা একটা পরিবার হিসেবে থাকতে চাই। 

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমার কাছে যে দুইটি বিষয় উপস্থাপন করা হয়েছে এটা যথাযথ ভাবে যেভাবে করা যায় সেটা আপনাদের নিয়ে আমি করবো। শুধু ভাল লাগলে হবে না, আমাদের বাস্তব ধর্মী হতে হবে। 

তিনি আরও বলেন, আমাদের এখনও ভোটের কালি মুছে যায়নি। আমরা এখনই কাজ করে যাচ্ছি। বিগত দিনে আপনাদের সহযোগীতা পেয়েছি। আপনাদের গঠনমূলক কাজ আমাদের কাজে গতি বাড়িয়ে দেয় আবার অনেক সময় অনেক কারণে বিচ্যুতিও  হয়।