ফাইল ছবি
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ইদগাদ ময়দানে ঈদ উল ফিতরের দুটি প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিন সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত ও সকাল ৯ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জে ঈদের জামাত অয়োজন উপলক্ষে জেলা প্রশাসনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।
প্রতিবছরের মত এবারও দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।
ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী এবং দ্বিতীয় জামাতের ইমামতি করবেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদের।
নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইয়াসিন আরাফাত জানান, এবারও দুইটি জামাত হবে। নারায়ণগঞ্জে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত ও সকাল ৯ টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

