মাকসুদুল আলম খন্দকার খোরশেদ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, আমরা যদিও ভিন্ন দল করি কিন্তু আপনি আমি সিমান্ত এলাকার মানুষ। আমাদের পয়ঃনিষ্কাশন নির্ভর করে কল্যানি খালের ওপর যেটা বিসিক খাল নামে পরিচিত। আপনি এটাকে তালিকাভুক্ত করে সংস্কারের ব্যাবস্থা নিয়েছেন এজন্য আমি আপনাকে স্বাগত জানাই।
মঙ্গলবার (১০ মার্চ) শহরের বাংলা ভবনে এনসিপির ইফতার মাহফিলে অংশ নিয়ে দলটির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে উদ্দ্যেশ্য করে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি দাবী করবো অবশ্যই বৃষ্টির আগে একটু সুদৃষ্টি দান করলে আমরা উপকৃত হব। দল যার যার জনগণ সবার। আমরা আপনার কাছ থেকে সহযোগীতামূলক আচরণ আশা করবো পাশাপাশি আমরাও আপনাকে সহযোগিতা করবো।

