সোমবার, ৩১ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বইয়ে স্বাক্ষর থাকলেও অফিসে ছিলেন না ভূমি কর্মকর্তারা, পরিদর্শনে এসে বিস্মিত প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৬, ৩১ আগস্ট ২০২৬

বইয়ে স্বাক্ষর থাকলেও অফিসে ছিলেন না ভূমি কর্মকর্তারা, পরিদর্শনে এসে বিস্মিত প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। এসময় দুইটি অফিসেই ৩১ তারিখের ঘরে কমকর্তাদের স্বাক্ষর থাকলেও বাস্তবে অফিসে কেউ উপস্থিত ছিলেন না।

সোমবার (৩১ আগষ্ট) শহরের খানপুরে সকাল সাড়ে আটটার দিকে প্রথমে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে এবং পরবর্তীতে ফতুল্লা ভূমি অফিসে আসেন মীর হেলাল।

পরিদর্শন শেষে তিনি বলেন, অনেক সাধারণ মানুষের অভিযোগ আমার কাছে আসে। অভিযোগের মাত্রাটা এখানে বেশি। তাই ভাবলাম এখানে এসে ঘুরে যাই৷ এখানে এসে দেখলাম সময়মত অফিসে না আসার যে প্রবণতা সারা বাংলাদেশে সেটা এখানেও আছে৷ সবচেয়ে বিরক্ত আমার লেগেছে দুটি সার্কেল অফিসে কেউ ছিল না। অথচ ৩১ তারিখে সকলের সাইন আছে। এটা তো গ্রহণযোগ্য না, জালিয়াতি। দুটো সার্কেলেই আগে থেকে সই ছিল যদিও বাস্তব অর্থে এখানে কেউ ছিল না। 

তিনি আরও বলেন, এখানে সেবা প্রদানের মেন্টালিটি চোখে পড়েনি। এখানে পর্যাপ্ত সিকিউরিটি নেই। কোন আনসার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে নেই। 

তিনি বলেন, আমাদের স্টাফদের আন্তরিক হতে হবে, নীতিবান হতে হবে। আমি তথ্য নিয়েছি, ব্যবস্থা নিবো। তবে আমাদের মনস্তাত্ত্বিক ব্যবস্থাটা তো নিতে হবে। সময়মত আসাটা কষ্টকর নয় যদি চেষ্টা থাকে।

তিনি আরও বলেন, আমি মানুষকে উৎসাহিত করতে চেষ্টা করছি। আমরা মানুষকে সেবা দিয়ে দয়া করছি না। তাদের প্রাপ্যটা তাদের বুঝিয়ে দিচ্ছি।