ফাইল ছবি
ফেনসিডিলের বিকল্প নেশাদ্রব্য স্কাপ সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী মোঃ তন্ময়কে গ্রেপ্তার করেছে ডিবি। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকের মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
রোববার ২৩ আগষ্ট রাতে ১০ পিছ স্কাপ মাদক সহ তন্ময়কে গ্রেপ্তার করা হয়। তাকে মাদকের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ আব্দুর মান্নান।
জানা যায়, তন্ময় সৈয়দপুর বাড়ৈটেক ফকির বাড়ি এলাকায় মাদক বিক্রি করে থাকেন। এবং দেশে নিষিদ্ধ ভয়াবহ মাদক ব্যবসা পরিচালনা করেন।

