ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে জেলার সোনারগাঁও থানার কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ লতিফ (৫৫) রুপগঞ্জের ব্রাহ্মণগাঁও এলাকার মনির উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ ১৪ বছর পর বিচার কার্যক্রম শেষে আদালত ২৬ জন আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

