বুধবার, ১৮ মার্চ ২০২৬

|

চৈত্র ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩২, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৩৩, ১৮ মার্চ ২০২৬

ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবিনা বেগম চম্পা (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ফতুল্লার পাগলা আলীগঞ্জ এলাকার জালাল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। নিহত সাবিনা বেগম চম্পা পটুয়াখালী জেলার বালাপাড়া থানার ফতেপুর পাখিমারা গ্রামের মোতালেব মিয়ার মেয়ে। তিনি  আলীগঞ্জ এলাকার জালাল মিয়ার ভাড়াটিয়া বাসায় স্বামী রনি মিয়ার সাথে বসবাস করতেন।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াসিম খান জানান, গতরাতে স্বামী স্ত্রী একই সাথে ঘরে ছিলেন। সকালে স্ত্রীর মৃত দেহ দেখে থানায় সংবাদ দেন রনি। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুটি রহস্যজনক হওয়ায় তার স্বামী রনি মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রনি মিয়া (৩০) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার উত্তর গোবিন্দপুর গ্রামের খলিল মিয়ার ছেলে। তিনি একটি রোলিং মিলে কাজ করেন। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সটিক কারন জানাযাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।