ফাইল ছবি
র্যাব-১১ এর সিও লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হলসেন বলেছেন, র্যাব-১১ দায়িত্বপূর্ণ সাতটি জেলায় কাজ করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের আটটি টিম কাজ করছে। এছাড়াও আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টহল কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, ঈদের সময় নিরাপত্তা নিশ্চিতে আমাদের শহর কেন্দ্রিক কোম্পানিগুলো কাজ করছে। আমাদের টহল কার্যক্রমও চলছে।
তিনি আরও বলেন, বাস কাউন্টারগুলোতে যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য আমরা অভিযান পরিচালনা করছি। আবাসিক এলাকায় আমাদের পেট্রোলিং চলছে।

