মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৩, ৮ জুন ২০২৬

সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বেলাব এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

গত ৪ জুন (বৃহস্পতিবার) বিকেলে বেলাব এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আলাউদ্দিনের পুত্রবধূ রুনা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,  সাবেক মন্ত্রী রেজাউল করিমের বেলাব এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মোঃ আলাউদ্দিন সপরিবারে বসবাস করতেন। বাড়িটি নির্জন ও জনশূন্য হওয়ায় সেটি মাদকসেবী ও ব্যবসায়ীদের আখড়ায় পরিণত হয়। আলাউদ্দিনের পরিবার তাদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে মাদক কারবারিরা।

অভিযোগে উল্লেখ যে , পেরাব এলাকার আরিফের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শাওন (২৫), একই এলাকার লিটনের ছেলে সাব্বির (২৬), দুলালের ছেলে রাতুল (২৫), ওমেদের ছেলে আবির (২৩) সহ অজ্ঞাত ৮-১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে আলাউদ্দিনের বাড়িতে হামলা চালায়। 

তারা ঘরের টিন কুপিয়ে, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকাসহ মালামাল লুটপাট করে। এতে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় আলাউদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (৪৮) গুরুতর আহত হন।

ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীদের ভয়ে তারা বর্তমানে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এ বিষয়ে জানতে  বাদী রুনা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, "এটি তাদের সাজানো নাটক। আমরা এই ঘটনার সাথে জড়িত নই।" এরপর তারা ফোন বন্ধ করে দেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম সরোয়ার বলেন, "আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।