প্রতীকী ছবি
বন্দরে ইটভাটার মাটিকাটতে বাধা দেয়ায় গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামালা চালানোর অভিযোগ পাওয়া গেছে মাটি খেঁকো ও ভূমিদৎসু মামুন বাহিনী বিরুদ্ধে। এ হামলার ঘটনায় মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতরা হলেন, মোজাম্মেল হক, ফারুক, নুরুদ্দিন, ফারজানা, তাছলিমা ও মোছলেমা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে প্রেরণ করেছে।
গত মঙ্গলবার (৩ মার্চ) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচকামতাল এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই সময় উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাংচুর করে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, গত মঙ্গলবার দুপুরে মাটি খেঁকো ও ভূমিদৎসু মামুন ও তার সন্ত্রাসী বাহিনী উল্লেখিত এলাকার মোজাম্মেল হক ও ফারুক মিয়ার বাড়ির উপর দিয়ে ইটভাটায় যাতায়েতের জন্য ড্রাম ট্রাক চলাচলের রাস্তা তৈরি করে। এতে উল্লেখিতরাসহ গ্রামবাসী বাধা প্রদান করে।
এ ঘটনায় ভূমিদৎসু মামুনসহ তার সাঙ্গপাঙ্গরা চাপাতি, রামদা, চাকু, এস এস পাইপ লাঠিসোটা নিয়ে ৬-৭ জন নারী পুরুষের উপর অর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুললে ওই সময় সন্ত্রাসীরা প্রান রক্ষার্থে কৌশলে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ফেলে রেখে যাওয়া একটি মোটরসাইকেল ভাংচুর করে বিক্ষদ্ধ গ্রামবাসী।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মাটিকাটা নিয়ে গ্রামবাসীর উপর হামলা ও প্রতিপক্ষের একটি মোটরসাইকেল ভাংচুর করে উত্তেজিত গ্রামবাসী। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’।

