বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহের ফলকে ’বিসমিল্লাহ’ বানানে ভুল!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০১, ৪ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহের ফলকে ’বিসমিল্লাহ’ বানানে ভুল!

ফাইল ছবি

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের নতুন নির্মিত প্রবেশদ্বারের ফলকে পবিত্র ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ বানানে ভুল দেখা গেছে। 

ফলকটিতে ‘রহিম’ (رحیم) শব্দের শেষ অক্ষর ‘ম’ থাকলেও এর আগের ‘র’ (রা) অক্ষরটি না থাকায় শব্দটির অর্থ ও গঠন বিকৃত হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, ঈদগাহের প্রধান ফটকের ওপর সোনালী অক্ষরে খোদাই করা আরবি ও বাংলা লেখার মধ্যে আরবির অংশে এই বিচ্যুতি ঘটেছে। 

স্থানীয় মুসল্লি ও সচেতন নাগরিকরা বলছেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজে এমন স্পর্শকাতর বিষয়ে ভুল থাকা মেনে নেওয়া যায় না। দ্রুত ভুলটি সংশোধনের দাবীও জানান তারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেন, এটা ভুলবশত হয়েছে। দ্রুতই এই ফলটির লেখা ঠিক করা হবে।