প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণঅভ্যুত্থানে ৫ আগষ্ট থানা থেকে লুট হওয়া শর্টগান খাল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের কলাগাছিয়া খালের ব্রিজের নিচে থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
এর আগে সকালে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় শর্টগানটি ব্রাহ্মন্দী ইউনিয়নের কলাগাছিয়া খালের ব্রিজের নিচে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্রটি উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটি শর্টগান উদ্ধার করেছে। পাঁচ আগষ্টের পর অস্ত্রটি থানা থেকে লুট হয়েছিল।

