ফাইল ছবি
সমাজে কিছু মানুষ আছে পরিচয় করে দিতে হয়। আর কিছু মানুষ আপন মহিমায় স্বীয় কৃতকর্মের মাধ্যমে সমাজের নিকট উদ্ভাাসিত হয়ে উঠেন। খোরশেদ হাসান শেষোক্তদের একজন। তিনি একজন স্পষ্টভাষী, দৃঢ়চেতা, সংযমী ও আত্মবিশ্বাসী মানুষ। তার আন্তরিকতা ও ভালোবাসার দিয়ে সমাজের মানুষদের সহজেই আপন করে নেন। কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার বাসিন্দা আবির হোসেন। তিনি আসন্ন সাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন।
সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকা বাসিন্দা মো. খোরশেদ মিয়া। যিনি খোরশেদ হাসান নামে কিশোর, তরুণ, যুব সব বয়সের নারী পুরুষের কাছে পরিচিত। সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা এবার পরিবর্তন চান এবং নতুন মুখ হিসেবে খোরশেদ হাসানকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয়দের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন। তাঁর অমায়িক ব্যবহায়, আচার আচরণ এলাকাবাসীকে মুগ্ধ করেছে। এছাড়াও খোরশেদ হাসান দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন সময় তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন। ফলে তাকে একজন গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন অনেকেই।
মোয়াজ্মে আলী, তবারক মিয়া, জামিল হোসেনসহ ইউনিয়নের তরুণ ভোটাররা জানান, তারা উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক নেতৃত্ব প্রত্যাশা করেন। তাদের বিশ্বাস, নতুন নেতৃত্ব এলে ইউনিয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।এক্ষেত্রে তারা খোরশেদ হাসানকে বেছে নিতে চান তারা। তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
সাতগ্রাম ইউনিয়নের ভোটারদের প্রত্যাশা—আগামী দিনে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত হোক।

