বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ফেব্রুয়ারী মাসে ২৮ দিনে ৩০ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৬, ৪ মার্চ ২০২৬

বন্দরে ফেব্রুয়ারী মাসে ২৮ দিনে ৩০ মামলা

ফাইল ছবি

গত ফেব্রুয়ারী মাসে বন্দর থানায় হত্যা,দস্যুতা ও চুরির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন সচেতন মহল।

এর ধারাবাহিকতায় বন্দর থানায় বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৩০টি। এরমধ্যে মাদক মামলায় ৭টি, হত্যা ২টি,নারী ও শিশু নির্যাতন ২টি,, দস্যুতা ১টি,সাইবার ক্রাইমে ১টি,চুরি ৩টি,সড়ক পরিবহন আইনে ৪টিসহ অন্যান্য মামলা হয়েছে আরো ১৩টি।

তবে ফেব্রুয়ারি মাসে বন্দর থানায় চাঞ্চল্যকর কোন সংবাদ পাওয়া যায়নি। ৭টি মাদক মামলায় বন্দর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২শ’ ৫ পিস ইয়াবা, ১৬ কেজি গাঁজা, ১৬ পুরিয়া হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।  ৭টি মাদক মামলায় আইন প্রয়োগকারী সংস্থা ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বন্দর থানা পুলিশ বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২২জন, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৩০জন ও সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, মাদক নিয়ে কাজ করছি। তবে বছরের অন্য মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে বন্দরে আইনশৃঙ্খলা ভালো ছিলো।  নির্বাচনের মাস ছিল।