প্রতীকী ছবি
বন্দরে সাঁজাপ্রাপ্ত ২ সহোদরসহ বিভিন্ন ওয়ারেন্টে ৯ পলতাক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ১০৮ নং উইলসন রোড নবীগঞ্জ বাগবাড়ী এলাকার সামছুল হক মিয়ার ২ ছেলে অর্থ আত্মসাত মামলার ৩ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী মোশারফ (৩৮) ও তার ছোট ভাই মিরাজ (৩২), একই থানার বক্তারকান্দী এলাকার ইসমাঈল মিয়ার ৩ ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুহুল আমিন (২৬) তার ভাই আল আমিন (২৫) ও রিয়াজ (২৮) বন্দর থানার সালেহনগর এলাকার জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাসুম প্রধান (৫২) দেওয়ানবাগ কলাবাড়ী এলাকার মৃত ওহেদ আলী ভূঁইয়া ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রফিক (৬৫) ধামগড় এলাকার মৃত মোকসেদ আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কুদ্দুস (৬৮) ও নবীগঞ্জ ইসলামপুর এলাকার কাদের মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাছুম (৩৫)। ধৃতদের বুধবার ( ৪ মার্চ) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ । এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

