বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ বিপ্লবের পথে অগ্রসর হতে হবে: বিলাল হোসাইন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১২, ১২ মার্চ ২০২৬

আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ বিপ্লবের পথে অগ্রসর হতে হবে: বিলাল হোসাইন

ইফতার মাহফিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানরগরের প্রচার ও দাওয়া সম্পাদক মুহা. বিলাল হোসাইন খান বলেন, রমজান হলো আত্মশুদ্ধি অর্জনের উপযুক্ত সময়। দেখতে দেখতে রমজান আমাদের থেকে বিদায় নিতে চলেছে। মাহে রমজানের শিক্ষা নিয়ে আমাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ বিপ্লবের পথে অগ্রসর হতে হবে ।

বৃহস্পতিবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং ওয়ার্ডের আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সহ-সভাপতি হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি আ. মজিদ, ওয়ার্ড সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সেক্রেটারি হাফেজ বেলাল, প্রশিক্ষণ সম্পাদক হুমায়ুন কবির, যুব নেতা আরিফ, ছাত্র নেতা আব্দুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

মাওলানা ফারুক বলেন, রমজানে মানুষের মাঝে খোদাভীতির যে বাস্তব রূপ ফুটে ওঠে তা যদি সারা মাস অব্যাহত থাকত তবে দেশে আরও সুখ-শান্তি বিরাজ করত। ইসলামী আন্দোলন সাহাবাদের নীতি ও আদর্শের অনুসারী একটি সংগঠন। সাহাবায়ে কিরাম এ রমজান মাসে বদরের যুদ্ধে তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। তাই সাহাবায়ে আজমাইনের নমুনায় ঈমানী বলে বলিয়ান হয়ে খোদাদ্রোহী শক্তির মূলোৎপাটনে তারা প্রতিজ্ঞাবদ্ধ। 

আ. মজিদ বলেন, রমজান মাসের রোজা আমাদেরকে যেমনি ব্যক্তিগত জীবনে তাকওয়া অর্জনের শিক্ষা দেয় তেমনি সমাজ জীবনেও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। অর্থাৎ সমাজ থেকে সকল অন্যায় ও অবিচার দূর করতে আমাদের সোচ্চার হতে হবে।