ফাইল ছবি
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাব্বি হাসান (২০) একই উপজেলার গোকুলদাশেরবাগ এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জামাল উদ্দিন (৪৮) ও দিনগাও এলাকার তোতা মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তামিম (২৫)। ধৃতদের বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (১১ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

