শনিবার, ১৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বক্তব্য যেন বিরোধীদলের পর্যায়ে না যায়, দলীয় নেতাদের আবুল কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:১২, ১৪ মার্চ ২০২৬

বক্তব্য যেন বিরোধীদলের পর্যায়ে না যায়, দলীয় নেতাদের আবুল কালাম

এডভোকেট আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের দলীয় নেতারা এখানে বক্তব্য রেখেছেন। তাদের বলবো তাদের বক্তব্য যেন বিরোধী দলের বক্তব্যের পর্যায়ে চলে না যায়। কারণ এর মাধ্যমে বিরোধীরা লাভবান হবে। ক্ষমতাসীনদের অল্প বক্তব্য রাখতে হবে কাজ করতে হবে এবং ধৈর্য্য ধারণ করতে হবে। আমাদের বক্তব্য যেন আমাদের জন্য বুমেরাং হয়ে না যায়।

শনিবার (১৪ মার্চ) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। বর্তমান সময়ের প্রশাসক সরকার মনোনীত। তাকে কতটা আমরা সহায়তা করতে পারি ও কতটুকু তার থেকে নিতে পারি সেটা আমাদের ভাবতে হবে। তার উপর আমরা কতটুকু ওজন দিবো সে কতটুকু বহন করতে পারবে তা ভাবা উচিত। 

তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমাদের হিসাব বিভাগের মূল্যায়নেই তো বাজেট আসবে। বাজেটের আগে আমাদের প্রশাসককে মূল্যায়ন করতে হবে কী কী কাজ তিনি করবেন। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন আছে। ইতিমধ্যে ইমাম সাহেবদের জন্য সহায়তা, খাল খনন ও কৃষি সম্পৃক্ত কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড এসেছে৷ এগুলো আমাদের জনগণের কাছে তুলে ধরতে হবে৷ 

কালাম আরও বলেন, জনগণকে আমাদের সঠিক ধারণা দিতে হবে। সামনে প্রতিনিয়ত আমাদের কাছে মানুষ আসবে। তারা প্রতিদিন ফ্যামিলি কার্ড চাইবে। কিন্তু ফ্যামিলি কার্ডের নীতিমালা সম্পর্কে যদি ধারণা না থাকে। তাহলে তো আমি আকাশচুম্বী কোনো কাজ করতে পারবো না। জনসচেতনতা মূলক বিষয়গুলোতে নজর দিতে হবে।

যারা আইনশৃঙ্খলাকে শ্রদ্ধা করে না তাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। আমাদের রাজনৈতিক নেতাদেরও এ ব্যাপারে সোচ্চার হতে হবে পাশাপাশি প্রশাসনকেও কঠোর হতে হবে।