শনিবার, ১৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এনায়েতনগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২০, ১৪ মার্চ ২০২৬

এনায়েতনগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

ইফতার মাহফিল

নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড (পূর্ব) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুসলিমনগর নয়াবাজার কেএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন। তিনি তার বক্তব্যে বলেন, "কোরআন নাজিল হওয়ার কারণেই লাইলাতুল কদর ও রমজানের এত মহিমা। এই মাসেই ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে সত্যের জন্য জীবন দিয়ে সাহাবায়ে কেরাম জান্নাত নিশ্চিত করেছিলেন।"

​তিনি আরও বলেন, "মানুষের অধিকার আদায়, চাঁদাবাজি নির্মূল এবং মজলুমের আর্তনাদ বন্ধের সংগ্রামে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামীর কর্মীরা এই সমাজেরই মানুষ; কাজের ক্ষেত্রে তাদের কোনো ভুল-ত্রুটি হলে তা ধরিয়ে দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।"

​বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা পশ্চিম থানা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, "শহীদ আবু সাইদ ও মুগ্ধদের মতো তরুণদের রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছি। আল্লাহ যেন তাদের শহীদী মর্যাদা দান করেন।" তিনি রমজানের মূল শিক্ষা 'তাকওয়া' অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের ওপর গুরুত্বারোপ করেন।

​এনায়েতনগর ৩নং ওয়ার্ড পূর্ব সাংগঠনিক সভাপতি মোঃ আওলাদ হোসেন সরকারের সভাপতিত্বে এবং মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,​মধ্য ইউনিটের সভাপতি শরীয়তুল্লাহ,ফতুল্লা পশ্চিম থানার সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল করিম,আনোয়ার হোসেন প্রমুখ।

​আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতারে অংশগ্রহণ করেন।