শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৫৮, ১৩ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের বন্দরের নবীগঞ্জ কাইতাখালি কাঠপট্টি  এলাকায় একটি ঝুটের (গার্মেন্টস ওয়েস্টেজ) গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে মো. জসীমউদ্দিনের মালিকানাধীন একটি ঝুটে গোডাউনে এই  অগ্নিকাণ্ডের সূত্রপাতের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পুলিশের মোবাইল টিমের সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, ঝুট গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে । স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। রাত ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।