শনিবার, ১৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

উচিতপুরা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৫, ১৩ মার্চ ২০২৬

উচিতপুরা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

ফাইল ছবি

উচিতপুরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) বিকাল ৪টায় জাঙ্গালিয়া বাজার সংলগ্ন এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উচিৎপুরা ইউনিয়নের সভাপতি জনাব আরিফ সরকার সভাপতিত্বে ও মাহমুদপুর ইউনিয়নের সভাপতি জনাব রাসেল মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয় ,

উক্ত অনুষ্ঠানে  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ রোজাদাররা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
ইফতার মাহফিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী উচিতপুরা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজন করা হয়।